সাত সমুদ্র হাজার ঢেউয়ে জলের তোড়ে ওলটপালট হৃদয় উঠান পললতটে তোমার জন্যেই বেড়ে উঠেছে শখের কোমলকমলকুঁড়ি অথচ কাছে থেকেও তুমিই এখন দূরের আকাশ কাঁচদেয়ালে হাতড়ে ফিরি তোমার কপাল দেখি অথচ শুনি না খুঁজি অথচ বুঝি না কলিজার গোপনকোষে হঠাৎ করে নড়ে ওঠে ভালোবাসার ভ্রুণ কেউ না থাকা ঘুম প্রহরে চুলকানিটা টের পাই অথচ কিছুই করার নাই নিরুপায় ছটফটানির তীব্র তাড়নায় বুকের হাপর জমাট বাতাসে ভারী হয়ে ওঠে ধমনীর সুতার ভেতর তুমি থাকো চিনচিনিয়ে বলেছিলে... খুব আদরের বালুচরে তিলে তিলে নরম করে বুনে বুনে গড়বে সাধের খেলাঘর কল্পনারা তাদের দেশেই ঘুমিয়ে থাকে আমার চোখে মুখ রাখে না সময় গেলেও ঘর হলো না তুমি আমার সে হলে না যাকে নিয়ে স্বপ্নবুনে রাজ্যগড়া যাকে নিয়ে একা একাই অনেক কথার পাহাড়চড়া প্রবল স্রোতে তোমার তোলা বালুঠাসা দেয়ালগুলো শরীর হারায় স্রোত চলে যায় আর ফেরে না চলে গেলে তুমিও কেবল আমার বুকজুড়ে খামচে রেখেছো থোকা থোকা কষ্টের ছোপ ছোপ ছাপ তারপরও... জানতে ইচ্ছে করে আছো তো ভালো?! তুমি নাকি আর আগের মতো রাত জাগো না আগের মতো মুখবাগানে দমকা হাসির ফুল ফোটে না খুব জানা চাই কেমন আছো করছোটা কি তোমার শ্বাসে কার মিশে যায় ঘন গরম শ্বাসের বাতাস কার কারণে একলা আমার সুখের সর্বনাশ থাক বলো না কেবল শোনো ভালোই আছি কেউ জানেনা একলা হলেই ভেতরদেশে কেবল জাগে ঘুমিয়ে থাকা মাতালব্যাথার সাদাবাদুড়ঝাঁক
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।